বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করতে চায় অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: November 22, 2026 | 08:52 PM1 min read

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (২২ নভেম্বর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, শিক্ষা খাতে সহযোগিতা এবং জনশক্তির চলাচল ও গতিশীলতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
Spread the word
Spread the word











