দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনা


প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটারিয়ান রেসপন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টেইলর গ্যারেট (Taylor Garrett)।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তাঁদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (Brent T. Christensen) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
আলোচনায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়া প্রদান এবং মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।











