পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ফরাসি রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: November 22, 2026 | 05:25 PM1 min read

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২২ নভেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং জাতিসংঘসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তাঁরা।

এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা এবং জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে দুই দেশের সম্পৃক্ততার বিষয়গুলো আলোচনায় স্থান পায়।
Spread the word
Spread the word











