বাংলাদেশি প্রশিক্ষণার্থীদের নিয়ে পুনর্মিলনী আয়োজন করল চীনা দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: November 21, 2026 | 11:33 AM1 min read

ঢাকায় চীনের দূতাবাসের উদ্যোগে ২০২৬ সালে চীনা সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অ্যাড ইন্টারিম) ড. লিউ ইউইন (Dr. Liu Yuyin) উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

অনুষ্ঠানে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ও উইং চিফ মাসুমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চীনা সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ প্রায় ১০০ জন অংশ নেন।
Spread the word
Spread the word











