বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে আইবিএফবির ভূমিকার প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের


বাংলাদেশের উন্মুক্ত বাজার অর্থনীতিকে আরও শক্তিশালী করা, মার্কিন কোম্পানিগুলোকে সহায়তা এবং বাজারভিত্তিক সমাধানের প্রসারে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং উন্মুক্ত বাজার অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আইবিএফবি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অংশীদার হিসেবে কাজ করছে। সংগঠনটির বিভিন্ন উদ্যোগ বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় এগিয়ে যেতে, ব্যবসার পরিধি বাড়াতে এবং সফলতা অর্জনে সহায়তা করছে।
মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “উন্মুক্ত বাজার অর্থনীতিকে আরও শক্তিশালী করে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সহায়তা করা এবং বাজারভিত্তিক সমাধানের প্রসারে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে আমাদের অংশীদার হিসেবে কাজ করছে। এসব উদ্যোগ বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় এগিয়ে যেতে, ব্যবসার প্রসার ঘটাতে এবং সফল হতে সহায়তা করছে। এর ফলে আমাদের দুই দেশের জন্যই নতুন সুযোগ তৈরি হচ্ছে।”











