বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে বৈঠক করলেন ভারতীয় হাই কমিশনার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: September 16, 2026 | 07:40 PM1 min read

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বেসামরিক বিমান চলাচল খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আকাশপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, এয়ার কার্গো পরিবহনের সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক কার্যপ্রক্রিয়া আরও কার্যকর ও সহজ করার বিষয়েও মতবিনিময় করেন তারা।
Spread the word
Spread the word











