সুইস রাষ্ট্রদূতের সাথে বৈঠক করলেন বিএনপির নেতৃবৃন্দ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: September 14, 2026 | 07:09 PM1 min read

বাংলাদেশের অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

সুইস রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির দায়িত্বশীল নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়। বিএনপি নেতাদের বিভিন্ন বিষয়ে মতামত ও দৃষ্টিভঙ্গি শোনার সুযোগ পেয়ে রাষ্ট্রদূত রেতো রেংগলি সন্তোষ প্রকাশ করেন।
Spread the word
Spread the word











