বাংলাদেশ-ভারতের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত ভারতীয় হাই কমিশনারের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: September 10, 2026 | 06:19 PM1 min read

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতীয় হাই কমিশনার দিনেশ ত্রিবেদী বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬)-এ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। এ সময় প্রতিরক্ষা-সংক্রান্ত পারস্পরিক সম্পৃক্ততা ও সহযোগিতা আরও বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Spread the word
Spread the word











