রোহিঙ্গা সংকট ও ইউএনজিএ সভাপতিত্ব নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: August 24, 2026 | 11:23 AM1 min read

ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতিত্বকালে বাংলাদেশের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত হন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। সংকটের নবম বার্ষিকী সামনে রেখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের চলমান সহায়তা এবং মানবিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন-সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
Spread the word
Spread the word











