আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত


সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে তাঁরা আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং বহুপক্ষীয় বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে উভয় পক্ষ নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা, বহুপক্ষীয় কূটনৈতিক উদ্যোগে সমন্বয় এবং বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের ভবিষ্যৎ অগ্রগতির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।











