ঢাকা রেঞ্জে পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩ জেলার জুলাই ২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইকবাল হোসেন।
![]() |
![]() |
![]() |
![]() |
সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডিআইজি মো. ইকবাল হোসেন অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরও কার্যকর, পেশাদার ও জনবান্ধব পুলিশি কার্যক্রম নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি অপরাধের রহস্য দ্রুত উদ্ঘাটন, আসামিদের গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল এবং মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধ দমনে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন।
সভায় আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, পিপিএম-সেবা; অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী; অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান; পুলিশ সুপার, ট্রাফিক ম্যানেজমেন্ট ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা; ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।















