তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান


আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি ও গবেষণার সক্ষমতাকে কাজে লাগিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
![]() |
![]() |
![]() |
![]() |
প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, বিমান চলাচল ও মহাকাশ গবেষণায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে থাকবে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় সহযোগিতা এবং গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।















