মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ
Published: November 19, 2026 | 06:47 PM1 min read

লালমনিরহাট সদরে মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনার উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। এ সময় খালের পাড়ে একটি স্মারক বৃক্ষও রোপণ করেন তিনি।

খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাশয় সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

মহেন্দ্রনগর মডেল খাল পরিদর্শন ও উদ্বোধনী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
Spread the word
Spread the word











