বাংলাদেশে মার্কিন কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে ‘টেস্ট অব আমেরিকা’ আয়োজন করলো ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস


যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশে মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে রাজধানীতে ‘টেস্ট অব আমেরিকা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উচ্চমানের খাদ্যপণ্য, কৃষিপণ্য ও খাদ্য উপকরণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্য থেকে আনা ইউএসডিএ অনুমোদিত হালাল সনদপ্রাপ্ত প্রাইম রিব (গরুর মাংস), যা মার্কিন খাদ্যপণ্যের গুণগত মান ও বৈচিত্র্য তুলে ধরে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে বাংলাদেশের শেফ ও বেকারদের তৈরি কাপকেক প্রদর্শন এবং বেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় আমেরিকান রক সংগীতও পরিবেশিত হয়।

















