পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার


বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশন নিয়েও মতবিনিময় করেন তারা।

আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে বাংলাদেশ সামনের দিকে তাকিয়ে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন।
সাক্ষাতে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়।











