প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইপিআই প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক অনুষ্ঠিত


প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (IPI) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে মিলিত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী করার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ ও বহুপাক্ষিক উদ্যোগকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।











