শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের


শিশুদের সুন্দর, নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে আয়োজিত শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছালে ১৫০ জন শিশু তাকে স্বাগত ও বরণ করে নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় তিনি শিশুদের হাতে স্মারক উপহার তুলে দেন এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন।
এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করে তাদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ শিশু একাডেমির শিশু জাদুঘর ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন।
বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের মেধা ও সৃজনশীল বিকাশে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত ভূমিকার বিষয়টি গুরুত্ব পায়।





















