আবাসন মেলায় স্বদেশ প্রপার্টিসের স্টল পরিদর্শন করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ
Published: October 05, 2026 | 08:56 PM1 min read

বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত আবাসন মেলায় স্বদেশ প্রপার্টিসের স্টল পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ আবাসন মেলায় স্বদেশ প্রপার্টিসের স্টল পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও আবাসন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় স্বদেশ প্রপার্টিসের নির্বাহী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ইশফাক হোসেন এবং নির্বাহী পরিচালক (সার্বিক) কর্নেল (অব.) এম. রকিবুল হক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপিকে স্বাগত জানান।
মেলায় স্বদেশ প্রপার্টিসের আবাসন প্রকল্প, সেবাসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আবাসন খাতে তাদের কার্যক্রম ও গ্রাহকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়েও তুলে ধরেন।
Spread the word
Spread the word











