জাতীয় সাংবাদিক সংস্থা ও ভাটারা প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন করলেন ড. এম এ কাইয়ুম

ডেস্ক রিপোর্টঃ
Published: August 22, 2026 | 03:10 PM1 min read

রাজধানীর ভাটারায় জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগীয় কার্যালয় ও ভাটারা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে কার্যালয় দুটির উদ্বোধন করেন ঢাকা- ১১ আসনের মাটি ও গণমানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
![]() |
![]() |
তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বান করেন। পাশাপাশি সমাজে মাদক-সন্ত্রাস নির্মূলে সকলে মিলেমিশে কাজ করার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভাটারা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word













