পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: November 26, 2026 | 03:17 PM1 min read

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
বুধবার (২৫ নভেম্বর, ২০২৬) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে সঙ্গে নিয়ে সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের পারস্পরিক উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
Spread the word
Spread the word











