জাতীয় নিরাপত্তা সুরক্ষায় অর্থনৈতিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরলেন ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান


জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তার গুরুত্ব, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা এবং এ খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) বক্তৃতা দিয়েছেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রোববার (১১ অক্টোবর ২০২৬) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের উদ্দেশে তিনি “Economic Security as a Pillar of National Security: Investment Opportunities and Challenges for Bangladesh” শীর্ষক এ বক্তৃতা প্রদান করেন।

বক্তৃতায় অর্থনৈতিক নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা এবং বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। দেশের অর্থনৈতিক সক্ষমতা, বিনিয়োগ পরিবেশ এবং জাতীয় স্বার্থ সুরক্ষার সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তার সম্পর্ক বিষয়টির মূল প্রতিপাদ্য হিসেবে বিবেচিত হয়।
এ সময় চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা সম্পর্কে কোর্স সদস্যদের সঙ্গে তাঁর বক্তব্য তুলে ধরেন।
বক্তৃতা প্রদান শেষে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশের কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
নিউজ ও ছবি সংগ্রহঃ এনডিসি।











