পাকিস্তান সফরে বাংলাদেশের ১৩ সদস্যের গণমাধ্যম প্রতিনিধি দল

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: November 25, 2026 | 06:36 PM1 min read

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সচেতনতা ও বোঝাপড়া উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে পাকিস্তান সফরে গেছেন বাংলাদেশের ১৩ সদস্যের একটি গণমাধ্যম প্রতিনিধি দল।
সোমবার (২৩ নভেম্বর) আট দিনের সফরে প্রতিনিধি দলটি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) শহিদুল্লাহ ওয়াজির।
সফরটি বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ এবং সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক জোরদারের একটি উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে।
Spread the word
Spread the word











