প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স


প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনার (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ফিলিপ ওং (Philip Ong)।
সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) আয়োজিত এ মধ্যাহ্নভোজে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন ফিলিপ ওং। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনগণের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগের শক্ত ভিত্তির ওপর বাংলাদেশ ও সিঙ্গাপুরের উষ্ণ ও দীর্ঘদিনের সম্পর্ক গড়ে উঠেছে।
দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সিঙ্গাপুরের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সিঙ্গাপুরের এই কূটনীতিক।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন ফিলিপ ওং।











