May 18, 2026

শিরোনাম

“হ্যালো ডিসি” চালু করলো ঢাকা জেলা প্রশাসন

Image

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা জেলা প্রশাসন সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন উদ্যোগ “হ্যালো ডিসি” চালু করেছে। এই সেবার মাধ্যমে ঢাকা জেলার নাগরিকরা সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের অভাব-অভিযোগ, মতামত ও প্রয়োজনীয় তথ্য জানাতে পারবেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম জানান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং প্রান্তিক মানুষের কথা শুনতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ বাড়াতে “হ্যালো ডিসি” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Scroll to Top