May 7, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বিটিএমএ ও CottonConnect Limited (CCUK)-এর মধ্যে দেশীয় তুলা উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে MoU স্বাক্ষর

বিটিএমএ ও CottonConnect Limited (CCUK)-এর মধ্যে দেশীয় তুলা উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে MoU স্বাক্ষর

Image

বিজনেস ডেস্কঃ

দেশীয় তুলা উৎপাদন বৃদ্ধি, টেকসই ও ট্রেসযোগ্য তুলা সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং বাজারজাতকরণে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এবং যুক্তরাজ্যভিত্তিক CottonConnect Limited (CCUK) -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) তারিখে বিটিএমএ-এর গুলশান কার্যালয়ে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশীয় তুলা খাতের উন্নয়ন, নীতিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিটিএমএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব শওকত আজিজ রাসেল এবং CottonConnect Limited (CCUK) -এর পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা Ms. Alison Ward।

সভায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সরকারের ০.৫ মিলিয়ন বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন, রপ্তানিমুখী শিল্পে দেশীয় তুলার ব্যবহার বৃদ্ধি, এবং বিদ্যমান ১% উৎসে কর নীতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে তুলা খাতে বিদ্যমান উৎসে কর প্রত্যাহারের বিষয়ে সরকারের প্রতি জোর দাবি উত্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

স্বাক্ষরিত MoU-এর আওতায় দেশীয় তুলা উৎপাদন বৃদ্ধি, regenerative farming practice প্রবর্তন, traceability system উন্নয়ন, ESG reporting কাঠামো শক্তিশালীকরণ, capacity building, policy advocacy এবং আন্তর্জাতিক তুলা সরবরাহ শৃঙ্খলের সঙ্গে সংযোগ বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় উল্লেখ করা হয়, দেশীয় তুলা উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা হ্রাস পাবে, উৎপাদন লিড টাইম কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও আগ্রহ বৃদ্ধি পাবে।

বিটিএমএ-এর পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন পরিচালক জনাব মোহাঃ খোরশেদ আলম, সৈয়দ এনায়েত কবির এবং জনাব রুবায়েত হায়দার। অন্যদিকে CottonConnect Limited (CCUK)-এর পক্ষ থেকে বাংলাদেশ ও পাকিস্তানের কান্ট্রি প্রতিনিধি জনাব আবু বকর এবং কনসালট্যান্ট ড. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

এই সহযোগিতা বাংলাদেশের তুলা খাতকে আরও টেকসই, প্রতিযোগিতামূলক এবং বৈশ্বিক বাজারে শক্ত অবস্থানে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Scroll to Top