ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি-এর সঙ্গে দেশের রপ্তানি খাতের শীর্ষ দুই বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার, ১১ মে ২০২৬ তারিখে বাংলাদেশ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের তৈরি পোশাক ও নিটওয়্যার খাতের বর্তমান পরিস্থিতি, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা, রপ্তানি প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। নেতৃবৃন্দ খাত সংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে তুলে ধরেন।











