বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: October 07, 2026 | 07:31 PM1 min read

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী মি. আনিস মাত্তার সঙ্গে বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
![]() |
![]() |
বুধবার (৭ অক্টোবর, ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন, পর্যটন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Spread the word
Spread the word













