ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে।
আজ সোমবার (১৮ মে, ২০২৬) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রাধিকার ও প্রকল্প বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।
এছাড়া সভায় ‘Five Year Strategic Framework for Reform and Development (FYSF 2026–2030)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।











