ডেস্ক রিপোর্টঃ
দেশের বেসরকারি বিমান সংস্থা US-Bangla Airlines দ্বিতীয়বারের মতো টোয়াব আয়োজিত “ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬”-এ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করেছে।
রবিবার (১৭ মে, ২০২৬) সন্ধ্যা ৭টায় রাজধানীর Sheraton Dhaka-এ অনুষ্ঠিত “TOAB International Tourism Award 2026” অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং Tour Operators Association of Bangladesh (টোয়াব)-এর সভাপতি রাফিউজ্জামান-এর কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ পুরস্কার গ্রহণ করেন।

ভালো যাত্রীসেবা, সময়মতো ফ্লাইট পরিচালনা এবং দেশের অভ্যন্তরীণ আকাশপথে যোগাযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে এ সম্মাননা প্রদান করা হয়।











