সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: October 13, 2026 | 05:52 PM1 min read

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানান এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা নিতে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও যত্ন নিশ্চিত করায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের সংহতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ।
Spread the word
Spread the word











