চকবাজারে সাততলা ভবনের ষষ্ঠ তলায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা


রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনবসতিপূর্ণ এলাকা ও সরু গলির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই ভবনে আগুন লাগার খবর পায় অধিদপ্তর। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় এবং ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া জমে থাকায় আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি সরু গলির কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত জানা যাবে।











