বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও চীন


বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অ্যাড ইন্টারিম) ড. লিউ ইউইন (Dr. Liu Yuyin) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।
বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করেন যে, বর্তমানে চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা ব্যাপকভাবে সম্প্রসারণ, কৌশলগত যোগাযোগ বৃদ্ধি এবং রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উভয় পক্ষ নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর, সুসংহত ও কার্যকর পর্যায়ে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।











