ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্টঃ
Published: November 09, 2026 | 10:20 PM1 min read

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসটি থেকে ঘন কালো ধোঁয়া বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে দেখা যায়।
Spread the word
Spread the word











