জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আর্মি স্টেডিয়ামে বিশেষ প্রদর্শনী, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান


ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রদর্শনীর বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন এবং উপভোগ করেন।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশগ্রহণ করেন।
![]() |
![]() |
![]() |
![]() |
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে ইতিহাস, ঐতিহ্য এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।















