প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিমসটেকের সামুদ্রিক নিরাপত্তা মহড়া


বিমসটেক (BIMSTEC) সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক সহযোগিতা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বিমসটেক মেরিটাইম সিকিউরিটি এক্সারসাইজ’ (BIMSTEC Maritime Security Exercise)।
গত ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত ভারতের আন্দামান ও নিকোবর কমান্ডের শ্রী বিজয়া পুরমে (Sri Vijaya Puram) এ সামুদ্রিক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।

বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এ মহড়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে ‘ভিশনকে বাস্তবে রূপান্তর’ (Translating Vision to Action) ধারণার বাস্তব প্রয়োগ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
মহড়ার মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক কার্যকর সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা (Interoperability) বৃদ্ধি, সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ও তথ্য পর্যবেক্ষণ সক্ষমতা (Maritime Domain Awareness) জোরদার এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রমের উন্নয়ন।
এ ছাড়া সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য বিনিময়, অভিজ্ঞতা ও উত্তম চর্চা (Best Practices) ভাগাভাগি এবং সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করাও এ মহড়ার অন্যতম উদ্দেশ্য ছিল।











