ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর গুলশান লেক পাড় এলাকায় লেকের তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষার্থে একটি সমন্বিত অভিযান সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালিত হচ্ছে।
এ অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ট্রাফিক গুলশান বিভাগ এবং ক্রাইম ডিভিশনের সদস্যরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে অভিযানটি ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানায়, লেকের তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো অপসারণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলাধারের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নগরীর নান্দনিকতা ফিরিয়ে আনা এই অভিযানের মূল লক্ষ্য।
এছাড়া, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনস্বার্থ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা নিশ্চিত করা হচ্ছে বলেও সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।











