ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সফরকালে রাষ্ট্রদূত রামিস সেন তুর্কি বেসরকারি সংস্থা (Turkish Civil Society Organizations), Turkish Red Crescent এবং Turkish Religious Foundation-এর উদ্যোগে পরিচালিত ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের জীবনযাত্রা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।











