ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (৭ জুন, ২০২৬) দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।











