June 1, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশে নিষিদ্ধ দলের রাজনীতির সুযোগ নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

বাংলাদেশে নিষিদ্ধ দলের রাজনীতির সুযোগ নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বাংলাদেশে কোনো নিষিদ্ধ দল বা সংগঠন যতদিন নিষিদ্ধের আওতায় থাকবে, ততদিন তাদের প্রকাশ্যে বা আড়ালে রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈপ্লবিক ও কল্যাণমুখী রাষ্ট্রচিন্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের যে রূপরেখা শুরু করেছিলেন, সে ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণকে প্রকৃত অর্থে ক্ষমতায়ন করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কেননা বিএনপি সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে উন্নয়নের শাসনব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ক্ষমতার লোভ বা মোহ থেকে নয়, শুধুমাত্র মানুষের অধিকার আদায়ের জন্য লড়েছিলেন।

Scroll to Top