April 26, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’

সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’

Image

বিজনেস ডেস্কঃ

ঢাকার অদূরে পূর্বাচলস্থ Jolshiri Golf Club–এ উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত প্রথম ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’। শনিবার (২৫ এপ্রিল) আয়োজিত এই টুর্নামেন্টটি পোশাক শিল্পের দেশি-বিদেশি অংশীজনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সংহতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্তমান পরিচালনা পর্ষদের একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৮০ জনেরও বেশি গলফার অংশ নেন, যাদের মধ্যে ছিলেন বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, আন্তর্জাতিক ব্র্যান্ডের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং বিজিএমইএ সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mahmud Hasan Khan। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি ব্র্যান্ড পার্টনার, ক্রেতা, কূটনীতিক ও সদস্যদের মধ্যে আস্থা, শ্রদ্ধা ও বন্ধুত্বের এক অনন্য উদযাপন। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের পোশাক শিল্পের ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের অবস্থানকে শক্তিশালী করবে।

টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয় বিজিএমইএ’র স্পোর্টস কমিটির পরিচালক ইনচার্জ পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পরিচালক জোয়ার্দার মোহাম্মদ হোসনে কমার আলমের সার্বিক তত্ত্বাবধানে। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক ফয়সাল সামাদ, মোহাম্মদ আবদুস সালাম, মোহাম্মদ সোহেল, এম. মহিউদ্দিন চৌধুরীসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এ.এম. মাহমুদুর রহমান এবং রানার-আপ হন শফিকুল ইসলাম। নারী বিভাগে লেডিস উইনার হন মিসেস হ্যায়জাং এবং বেস্ট গ্রস অর্জন করেন এস.এম. নিশাত বিন জিয়া রুম্মান। অন্যান্য পুরস্কারের মধ্যে লংগেস্ট ড্রাইভ অর্জন করেন নিয়াজ আহমেদ ভূঁইয়া এবং নিয়ারেস্ট টু দ্য পিন পুরস্কার পান সালাহ উদ্দিন আহমেদ (শামীম)। খেলা শেষে অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার পান এঞ্জেলো লী নাগে।

আয়োজনে সহযোগিতা করে পাওয়ার্ড বাই এএন্ডই, কো-স্পন্সর কেডিএস এক্সেসরিজ লিমিটেড, স্যুভেনির পার্টনার আরগন ডেনিমস লিমিটেড ও ফ্লোরেন্স গ্রুপ, র‍্যাফেল ড্র পার্টনার হুরাইন এইচটিএফ লিমিটেড এবং কিট পার্টনার ‘দৌড়’। সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন পোশাক শিল্পের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Scroll to Top