ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভারতীয় হাইকমিশন এর উদ্যোগে চালু হলো শিশুদের জন্য খেলার জায়গা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: August 09, 2026 | 07:06 PM1 min read

ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গা চালু করা হয়েছে। একজন মায়ের সাধারণ অনুরোধের পরিপ্রেক্ষিতে নেওয়া এই উদ্যোগকে ভারত-বাংলাদেশ সম্পর্কের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
![]() |
![]() |
![]() |
![]() |
High Commission of India, Dhaka-এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, ভিসা আবেদন কেন্দ্রে প্রথমবার পরিদর্শনের সময় এক মা ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে অনুরোধ জানান—ভিসার জন্য বাবা-মায়েরা আবেদন করার সময় শিশুদের অবস্থানের জন্য যেন একটি নিরাপদ খেলার জায়গার ব্যবস্থা করা হয়।
মায়ের সেই অনুরোধের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা হয়। উদ্বোধনের দিন ওই মা তাঁর সন্তানকে সঙ্গে নিয়ে এসে নিজের অনুরোধের বাস্তবায়ন প্রত্যক্ষ করেন।
Spread the word
Spread the word















