ইউএইর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আদনকের আয়োজনে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: November 28, 2026 | 12:18 PM1 min read

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (ঈদ আল ইতিহাদ) উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
![]() |
![]() |
বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (আদনক বা ADNOC) আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের উন্নয়ন ও অগ্রযাত্রায় জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। একই সঙ্গে দেশটির প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের দূরদর্শী নেতৃত্ব ও স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
Spread the word
Spread the word













