বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: October 28, 2026 | 07:23 PM1 min read

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্যপূর্ণ মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও ইইউ ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত এ মতবিনিময়ে বিএনপির দলীয় অগ্রাধিকার, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ক্রমবর্ধমান বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন অংশীদারত্বের প্রেক্ষাপটে এসব বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
Spread the word
Spread the word











