টাঙ্গাইলের মির্জাপুরে দুর্গাপূজার আয়োজনে অংশগ্রহণ করলেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ


বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতির অনন্য উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ (Dr. Rüdiger Lotz)। তিনি টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী আয়োজিত দুর্গাপূজা উদ্যাপনে অংশগ্রহণ করেন।

দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রদূতের অংশগ্রহণ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, ধর্মীয় বৈচিত্র্য ও সম্প্রীতির প্রতি আন্তর্জাতিক আগ্রহের একটি ইতিবাচক দৃষ্টান্ত। বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করে।
![]() |
![]() |
জার্মান দূতাবাসের পক্ষ থেকে দুর্গাপূজা উদ্যাপনকারী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যময় সামাজিক পরিবেশের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে।













