ফরেন সার্ভিস একাডেমিতে তরুণ কূটনীতিকদের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের মতবিনিময় অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: October 28, 2026 | 01:13 PM1 min read

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে ৩২তম স্পেশালাইজড ডিপ্লোম্যাটিক ট্রেনিং কোর্স (SDTC) এবং আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে চতুর্থ প্রফেশনাল মাস্টার্স (PMIRD) কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

এ সময় রাষ্ট্রদূত তরুণ কূটনীতিকদের সঙ্গে কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ভবিষ্যৎ কূটনৈতিক পেশায় অংশগ্রহণকারীদের সফলতা এবং তাঁদের আগামী দিনের পেশাগত ও অন্যান্য উদ্যোগের জন্য শুভকামনা জানান তিনি।

রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এই মতবিনিময়ের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে ধন্যবাদ জানান।
Spread the word
Spread the word











