কূটনীতি, ইন্দো-প্যাসিফিক ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার ওপর গুরুত্বারোপ মার্কিন রাষ্ট্রদূতের


বাংলাদেশের আগামী দিনের কূটনীতিকদের হাত ধরেই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অংশীদারত্ব আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে তরুণ কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব এবং কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে দুই দেশ কীভাবে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

তরুণ কূটনীতিকদের সঙ্গে রাষ্ট্রদূতের এ আলোচনা দুই দেশের পারস্পরিক বোঝাপড়া, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কূটনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে। আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তনশীল বাস্তবতায় আঞ্চলিক স্থিতিশীলতা, পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য অর্জনে কূটনীতির ভূমিকার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।











