জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ
Published: October 26, 2026 | 09:28 AM1 min read

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে (TAKAICHI Sanae)-এর আমন্ত্রণে সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা।
Spread the word
Spread the word











