বেতন বৃদ্ধির দাবিতে ফের মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

ডেস্ক রিপোর্টঃ
Published: November 02, 2026 | 12:01 PM1 min read

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।
এর আগে রোববারও ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এক দিনের ব্যবধানে একই দাবিতে আবারও সড়কে নেমেছেন তারা।
Spread the word
Spread the word











