বরিশালের আমেরিকান স্পেস পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: August 09, 2026 | 02:59 PM1 min read

বরিশালে অবস্থিত আমেরিকান স্পেস পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট ২০২৬) তিনি সেখানে গিয়ে ‘ফ্রিডম ২৫০ ফাউন্ডার্স মিউজিয়াম’ ঘুরে দেখেন এবং ইংলিশ অ্যাকসেস কর্মসূচির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে রাষ্ট্রদূত আমেরিকান স্পেস বরিশালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি মিউজিয়াম পরিদর্শন করেন এবং ইংলিশ অ্যাকসেস শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

আমেরিকান স্পেস বরিশাল স্থানীয় মানুষের কাছে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, শিক্ষা, ভাষা শেখার সুযোগ এবং বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তথ্য ও ধারণা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
Spread the word
Spread the word











