বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য


বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড সল লেয়ারফ্রয়েন্ড (Lord Saul Lehrfreund)। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কনি পার্কার-ধিনাকারান (Connie Parker-Dhinakaran)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৯টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা, নাগরিকদের ন্যায়বিচার পাওয়ার অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া এবং প্রত্যেক নাগরিকের জন্য ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার গুরুত্ব আলোচনায় উঠে আসে।
এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশের বিচারব্যবস্থা, বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি এসব ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের মাধ্যমে বিচারব্যবস্থার স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।











